ক্রিকেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্রিকেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সন্ধ্যায় রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার

পবিত্র রমজানের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া কর্তৃক রাজনীতিবিদদের স্মরণে আজকের এ ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরইমধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিকদের ও পেশাজীবীদের সম্মানে এবং বুধবার রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বেগম খালেদা জিয়া।

এর আগে লেডিস ক্লাবে প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। - See more at: http://www.jagonews24.com/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%20%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/35609#sthash.8X7AHhT9.dpuf

ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ

tamim
ঢাকা: দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার এবং সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশ ৩০৭ রান সংগ্রহ করেছে। ওয়ানডেতে ভারতের বিপক্ষে এই প্রথমবার ৩০০ রানের মুখ দেখলো টাইগাররা। ধোনিদের বিপক্ষে একদিনের ক্রিকেটে বাংলাদেশের এটাই সর্বোচ্চ সংগ্রহ। বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং করতে নেমে ২ বল আগে গুটিয়ে যাওয়ার আগে ৩০৭ রান সংগ্রহ করে মাশরাফি বিন মুর্তজার দল। এর আগে ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৯৬ রান। ২০১০ সালে মিরপুরের মাঠেই ধোনির দলের বিপক্ষে ৬ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। সেবার বড় সংগ্রহ গড়েও ধোনির হার না মানা ১০১ রানের ইনিংসের কারণে পরাজয় সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় টাইগারদের।
gallery
ওয়ানডেতে এ নিয়ে ৯ বার ৩০০ রানের মুখ দেখলো বাংলাদেশ। ২০০৬ সালের কেনিয়ার বিপক্ষে ৩০০ রান করার মধ্য দিয়ে বাংলাদেশের ৩০০ রানের যাত্রা শুরু। এরপর পাকিস্তানের ও জিম্বাবুয়ের বিপক্ষে দুবার করে ৩০০ রান করতে সক্ষম হয় টাইগাররা। ভারতের মতো সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে একবার করে ৩০০ রানের স্কোর গড়ে টাইগাররা। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর পাকিস্তানের বিপক্ষে। গেল এপ্রিলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজে ৩২৯ রান করেছে স্বাগতিক বাংলাদেশ, যেটি ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়া একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ ৩২৬ রান করেছে।

৭৯ রানে ভারতকে হারাল বাংলাদেশ

taskin
 ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল সফরকারী ভারত। এরপর রায়না ও জাদেজা মিলে অসাধারণ এক জুটি গড়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয়ার জোর চেষ্টা চালান। তবে মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক বাংলাদেশ। ৩৭তম ওভারে পরপর দুই বলে রায়না ও অশ্বিনকে আউট করে বাংলাদেশকে জয়ের পথেই রাখেন এই অভিষিক্ত পেসার।

মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২২৮ রানে অলআউট হয়েছে ধোনির ভারত। বাংলাদেশ প্রথম  ওয়ানডেতে জিতে গেল ৭৯ রানের বিশাল ব্যবধানে।
প্রথম ওয়ানডে ম্যাচেই উত্তেজনা-রোমাঞ্চ বেশ জেঁকে ধরেছে টাইগার সমর্থকদের। ভারতের বিরুদ্ধে জয়ের নেশায় বুদ গোটা বাংলাদেশ। জয়ের জন্য চ্যালেঞ্জিং স্কোরও গড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান। ৩০৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে সফরকারী ভারত।
উদ্বোধনী জুটিতে শেখর ধাওয়ান ও রোহিত শর্মা মিলে ৯৫ রানের জুটি গড়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তবে তাসকিন আহমেদ পরপর দুই ওভারে ভারতীয় শিবিরে জোড়া আঘাত হেনে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দর্শকদের গর্জন তুলেন। একে একে ধাওয়ান ও বিরাট কোহলিকে বিদায় করেন এই তরুণ পেসার।
এরপর মুস্তাফিজুর রহমান ওপেনার রোহিত শর্মাকে আউট করে মিরপুরের হোম অব ক্রিকেটে গর্জন তুলেন। এই অভিষিক্ত পেসারের লাফিয়ে উঠা বলে বিভ্রান্ত হয়ে মিড অফে দাঁড়িয়ে থাকা মাশরাফিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এটিই মুস্তাফিজুর রহমানের প্রথম উইকেট।
১১৫ রানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। পরের ওভারে মুস্তাফিজুর রহমান ফের ভারতীয় শিবিরে আঘাত হেরে মিরপুরের ২৩ হাজার দর্শকদের উল্লাসে মাতান, হাসি ফোটান কোটি কোটি দর্শকের। মুস্তাফিজের স্লোয়ার বলে বিভ্রান্ত বলে নাসিরকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। এই ভারতীয় ব্যাটসম্যান রানের জন্য রীতিমতো সংগ্রাম করেন। ২৫ বলে মাত্র ৯ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।
২৫ ওভার পেরিয়ে গেলেও সাকিবকে আক্রমণে আনেননি মাশরাফি বিন মুর্তজা। কিছুটা কী ক্ষেপে ছিলেন এই অলরাউন্ডার। ২৬তম ওভারে নিজের প্রথম ওভার করতে এসেই সবচেয়ে দামি উইকেটটি তুলে নিলেন দেশসেরা এই ক্রিকেটার। সাকিবের স্পিনে নাকাল হয়ে মুশফিককে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি। ইনিংসের শুরুতে দু’দুটি ক্যাচ মিসের মূল্য যেন শোধ করলেন মুশফিক। অসাধারণ এক ক্যাচ লুফে বাংলাদেশের দর্শকদের আনন্দে মাতান তিনি।
mustafiz
১২৮ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়া ভারতকে খাদের কিনারা থেকে উদ্ধার করার চেষ্টা করেন জাদেজা ও সুরেশ রায়না। ষষ্ঠ উইকেটে এই দুজনের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। তবে ফের মুস্তাফিজুর রহমানের আঘাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। এই অভিষিক্ত পেসারের করা ৩৭তম ওভারে চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সুরেশ রায়না। মুস্তাফিজের ইনসুয়ং বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন রায়না। পরের বলে অশ্বিনকে আউট করে বাংলাদেশকে জয়ের পথ দেন এই অভিষিক্ত পেসার। এক ওভার পর ফের বোলিংয়ে এসে ভারতের কোমর ভেঙে দেন মুস্তাফিজ। বাংলাদেশের জয়ের পথের শেষ বাধা জাদেজাকে আউট করে দলকে জয়ের পথে নিয়ে যান এই তরুণ পেসার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৯৫ রান। ভুবনেশ্বর কুমার ৫ ও মোহিত শর্মা ০ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে ব্যক্তিগত ১৫ রানে আউট হতে পারতেন ওপেনার শিখর ধাওয়ান। ৯.২ ওভারের মাথায় মাশরাফির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ধাওয়ান। কিন্তু সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি অনেকদিন পর কিপিংয়ে ফেরা মুশফিকুর রহীম। অথচ মাশরাফির আবেদনে আউট দিয়েছিলেন আম্পায়ার। পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।
তারপরও বেশিদূর আগাতে পারেননি ধাওয়ান। ব্যক্তিগত ৩০ রানের মাথায় তাসকিনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারতীয় এই ওপেনার। সেই সঙ্গে বিচ্ছিন্ন হয় ভারতের ওপেনিং জুটি। উদ্বোধনী জুটি থেকে আসে ৯৫ রান।
এরপর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে ফের তাসকিন আহমেদ ভারতীয় শিবিরে আঘাত হেনে বাংলাদেশকে ম্যাচে ফেরান। তাসকিনের শর্ট অব লেংথ বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারতের টেস্ট অধিনায়ক। ৪ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। অল্প সময়ের ব্যবধানে রোহিতকে আউট করে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে রাহানেকে আউট করে ভারতকে চেপে ধরেন এই অভিষিক্ত পেসার।
এই প্রথম ভারতের বিপক্ষে ৩০০ পার করেছে বাংলাদেশ। এই বছর তৃতীয়বারের মতো তিন শ পার করল টাইগাররা। আগের দুবার হারেনি। এবার কি পারবে বাংলাদেশ?
পরের পরিসংখ্যান আরও আশা-জাগানিয়া। সর্বশেষ ১৯ মাসে পরে​ ব্যাট করে ২৩ ইনিংসে একবারই তিন‘শ পেরিয়েছে ভারত। কিন্তু সেই ম্যাচটাও হয়েছিল টাই। এবার কোন পথে হাটবে ধোনি শিবির?

সেপ্টেম্বর থেকে পরিচয়পত্র নিলে গুণতে হবে ফি

জাতীয় পরিচয়পত্র নবায়ন এবং হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয়পত্র নিতে প্রতি নাগরিককে অন্তত দুইশ টাকা করে দিতে হবে। এ নিয়ম চালু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। আর এ ফি কার্যকর করতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে ইসি।
বৃহস্পতিবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে ইসি সূত্রে জানা যায়।
ইসি সূত্রে জানায, গত ১০ ফেব্রুয়ারি ফি নির্ধারণ করে এসআরও জারি করে ইসি। এবার ফি কার্যকর করতে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিধামালার ৯ বিধি অনুসারে ইসি এ প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে। যেখানে বলা হয়েছে- সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ফি দেয়া বাধ্যতামূলক করে যে তারিখ নির্ধারণ করবে তখন থেকে তা কার্যকর করা হবে।
এদিকে নতুন বিধিমালা অনুসারে, জাতীয় পরিচয়পত্র নবায়ন এবং হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। পরিচয়পত্র নবায়ন করতে সাধারণ ১০০ টাকা ও জরুরি ১৫০ টাকা দিত হবে। হারিয়ে ফেললে বা নষ্ট হলে নতুন পরিচয়পত্র নিতে প্রথমবার আবেদনে ২০০ টাকা, জরুরি ভিত্তিতে ৩০০ টাকা। দ্বিতীয়বার আবেদনে ৩০০ টাকা, জরুরি ভিত্তিতে ৫০০ এবং পরবর্তী যে কোনোবার ৫০০ টাকা ও জরুরি প্রয়োজনে ১ হাজার টাকা করে দিতে হবে। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালায় সংশোধন এনে পরিচয়পত্র নবায়ন ও হারানো বা নষ্ট হলে নতুন পরিচয়পত্র নিতে ফি নির্ধারণ রয়েছে। তা কার্যকরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।’ তবে ৩১ জুলাই পর্যন্ত হারানো বা নষ্ট পরিচয়পত্রের ক্ষেত্রে ডুপ্লিকেট আইডি সংগ্রহে কোনো অর্থ দিতে হবে না বলে জানান তিনি।
বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাদেরকে বিনামূল্যে লেমিনেটে পরিচয়পত্র দেয়া হয়। এর মেয়াদ রয়েছে ১৫ বছর। এ সময়ের পরই নবায়ন করা যাবে এ পরিচয়পত্র।
তবে হারানো বা নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহে ইসির পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হয়। এ আবেদনের মাধ্যমে এতোদিন বিনামূল্যে পরিচয়পত্র সংগ্রহ করতো নাগরিকরা। এখন থেকে নির্ধারিত ফি ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
এদিকে প্রাতিষ্ঠানিক সংস্থা বা কর্তৃপক্ষের সঙ্গে এককালীন চুক্তির ফিও নির্ধারণ করা হয়েছে। তাদের ক্ষেত্রে নিবন্ধনের মাধ্যমে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে এককালীন ৫ লাখ টাকা দিতে হবে। এছাড়া প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে দুই টাকা করে। সরকারি সংস্থা ও বিধিবদ্ধ কর্তৃপক্ষকে তথ্য-উপাত্ত সরবরাহের ক্ষেত্রে এককালীন ৫ লাখ টাকা সার্ভিস চার্জ রাখা হয়েছে। বার্ষিক এক লাখ টাকা এবং প্রতিটি উপাত্ত সরবরাহে এক টাকা করে দিতে হবে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ৩০৭ রান

বৃষ্টিতে ভেসে যেতে পারে ওয়ানডে সিরিজ

যে বৃষ্টির কারণে ধুয়ে গেলো ফতুল্লা টেস্ট, সেই বৃষ্টিই এবার হুমকিতে ফেলছে ওয়ানডে সিরিজকে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। সোমবারের আবহাওয়ার খবর অনুযায়ী, রাজধানীসহ সারাদেশে আগামী তিন দিনে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ২৪ জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলেও জানানো হচ্ছে। অর্থাৎ, সিরিজের শেষ ম্যাচের দিনেও বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে বর্ষাকাল। এফটিপির সূচির কারণেই, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার জুনে টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিলো ফতুল্লাতে, যার ফলাফল পাঁচ দিনের মধ্যে সবমিলিয়ে দুই দিন খেলতে পেরেছে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২১ ও ২৪ জুন। মিরপুরে সবকটিই শুরু হবে দুপুর তিনটায়। বৃষ্টির মৌসুমকে মাথায় রেখে রাখা হয়েছে ‘রিজার্ভ ডে’।

মাশরাফির হাতে এখনও ব্যান্ডেজ!

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে আর বাকি মাত্র ২দিন। অথচ এখনও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দুই হাতেই ব্যান্ডেজ! ৪ জুন মিরপুরের বাসা থেকে স্টেডিয়ামে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন মাশরাফি। এখনও দেখা যাচ্ছে ব্যান্ডেজে দু’হাতের ক্ষতস্থান মুড়িয়ে রেখেছেন তিনি।
তবে মঙ্গলবার প্রথম দেখা গেল ব্যান্ডেজ খুলে তাকে অনুশীলন করতে। পুরোটা সময় খোলা হাত নিয়েই অনুশীলন করে গেছেন তিনি। বল করলেন প্রায় পাঁচ ওভার। আগেরদিন ব্যাটিং না করলেও এদিন বেশ খানিকটা সময় ধরে করলেন ব্যাটিং অনুশীলনও। এতে এটা অন্ততঃ পরিষ্কার হয়েছে যে, প্রথম ওয়ানডেতে মাশরাফির নেতৃত্বেই মাঠে নামছে বাংলাদেশ দল।
মঙ্গলবার সকালেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে উপস্থিত হন স্বাগতিক দলের ওয়ানডে অধিনায়ক। শরীর গরমের ওয়ার্মআপের পর এদিন প্রথমবারের মতো তাকে দেখা গেল ফিল্ডিং অনুশীলনে। প্রথম দিকে কিছুটা ধীর গতির বলগুলো ভালো ভাবে ধরে ফেরত পাঠালেন। পরে লুফে নিলেন বেশ কয়েকটি দুর পাল্লার ক্যাচও।
এরপর মাশরাফির প্রধান কাজ ছিল বোলিং। আগের দিন পুরো ৬ ওভার বোলিং করেছিলেন। কিন্তু মঙ্গলবার বল করলেন পাঁচ ওভার। দেখে মনে হলো তাতে খুব একটা সমস্যা নেই। তবে এখনও হাতে কিছুটা ব্যথা আছে তার। আগেরদিন ব্যাটিং প্র্যাকটিস না করলেও মঙ্গলবার ব্যাট হাতে কাটালেন অনেকটা সময়। যদিও ভালোভাবে ব্যাট গ্রিপ করতে একটু অসুবিধা হচ্ছে তার।
মঙ্গলবার ব্যান্ডেজ খুলে অনুশীলন করলেও মাশরাফি অন্য সময়টা হাতে ব্যান্ডেজেই বেধে রাখছিলেন। ছবি: বিসিবি
মাশরাফি আশা করছেন প্রথম ওয়ানডের আগেরদিন বুধবার ভালোভাবে ব্যাটিং অনুশীলনটাও করতে পারবেন তিনি। হাতের অবস্থা জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘হাতের ক্ষতটা পুরোপুরি সেরে ওঠেনি এখনও। এ কারণেই ব্যান্ডেজ রাখতেই হচ্ছে। এর মধ্যেও আমি বোলিং প্রাকটিস করেছি। অবশ্য ব্যাট ধরতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি, এরই মধ্যে সেরা উঠব।’
মাশরাফি আরও বলেন, ‘সাদা ব্যান্ডেজ বেঁধে তো আর বোলিং করতে দেবে না। কিছু একটা ব্যবস্থা করবই। ব্যাটিংয়ের সময়ও প্রয়োজন হলে আরেকটু নিচে নেমে ব্যাট করব। তবে ওয়ানডে সিরিজের আগে আরও দুটি দিন পাচ্ছি। আশা করি, প্রথম ওয়ানডেতে কোনো সমস্যা ছাড়াই মাঠে নামতে পারব।’

বাশারকে টপকে সবার ওপরে তামিম

tamim-11স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১৯ রানের ইনিংস খেলার পথে দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের মালিক বনেন ওপেনার তামিম ইকবাল। শনিবার ব্যক্তিগত সংগ্রহ ৭ রানে পৌঁছার পরই সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে টপকে তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীর মালিক হন।
তবে এমন রেকর্ডের দিনে ব্যক্তিগত ইনিংসটাকে খুব বেশি দীর্ঘায়িত করতে পারেননি তামিম ইকবাল। ২১ বলে ১৯ রান করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।
৪০ টেস্টের ৭৭ ইনিংসে তামিমের বর্তমান সংগ্রহ ৩ হাজার ৩৯ রান। আর হাবিবুল বাশার সুমন ৫০ টেস্টের ৯৯ ইনিংস খেলে সংগ্রহ করেছেন ৩ হাজার ২৬ রান। তামিম ৪০ টেস্টে ৭টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরি করেছেন। হাবিবুল বাশার ৩টি সেঞ্চুরি করলেও হাফসেঞ্চুরি করেছেন ২৪টি।
tamim-2
ভারতের বিপক্ষে এর আগে মাত্র ২ টেস্ট খেলেছেন তামিম। আর ঐ দুটি টেস্টে ব্যাট দ্যুতি ছড়িয়েছিলেন বাঁ-হাতি এ মারকুটে ওপেনার। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলতে এসেছিল ভারতীয় দল। ঐ দুটি টেস্টের চার ইনিংসে তামিম করেছিলেন ৫৮.৫০ গড়ে ২৩৪ রান। সেবার তার ইনিংসগুলো ছিল- ৩১, ৫২, ০ ও ১৫১ রানের।
সেটাই ছিল ভারত-বাংলাদেশের সর্বশেষ টেস্ট ক্রিকেটে মুখোমুখি হওয়া। তাছাড়া ঐ বছরটাই দারুণ কেটেছিল তামিমের। ইংল্যান্ড সফরেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। সে কারণে ২০১১ সালে মর্যাদার উইজডেন বর্ষসেরা পুরষ্কারটা জুটেছিল বাঁ-হাতি ওপেনারের।
তবে মাঝে রান-খরার কারণে ভীষণ সমালোচনায় পড়া তামিম পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে উপযুক্ত জবাবটাও দিয়েছিলেন। খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ২০৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে ড্র এনে দেন। আর এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সেটাই সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস।
একাধারে ওয়ানডে, টি-২০ ও টেস্ট- তিন ফরমেটের ক্রিকেটেই তামিম বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডেতে ১৫৪, টি-২০ ক্রিকেটে অপরাজিত ৮৮ এবং টেস্টে ২০৬! এছাড়াও টেস্টে সর্বাধিক ৭টি এবং ওয়ানডেতে সর্বাধিক ৬টি করে সেঞ্চুরি রয়েছে তামিমের।