বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ, সম্পাদক প্রিন্স

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম এ কথা জানান।গত ১১ জুন ঢাবিতে শাখা ছাত্রলীগের সম্মেলনের পর বৃহস্পতিবার বিকালে এই কমিটি ঘোষণা করা হলো।
বরিশালের ছেলে আবিদ আল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের এবং বাগেরহাঠের ছেলে মোতাহার হোসেন প্রিন্স ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।আবিদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আর প্রিন্স ছিলেন ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক ছিলেন।

সন্ধ্যায় রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার

পবিত্র রমজানের তৃতীয় দিনে রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়া কর্তৃক রাজনীতিবিদদের স্মরণে আজকের এ ইফতার আয়োজনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরইমধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিকদের ও পেশাজীবীদের সম্মানে এবং বুধবার রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বেগম খালেদা জিয়া।

এর আগে লেডিস ক্লাবে প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। - See more at: http://www.jagonews24.com/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%20%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/35609#sthash.8X7AHhT9.dpuf

বাড়ছে ভারতীয় শিল্পীদের আনাগোনা

Untitled-1ঢাকায় আসছেন অমুক, ঢাকায় আসছেন তমুক। এমন সংবাদ পড়তে পড়তে অনেক সচেতন পাঠক ত্যাক্ত বিরক্ত হলেও, অনেকেই আবার মুখিয়ে থাকেন। এর কারণ ঢাকায় যারা আসছেন তাদের সিংহ ভাগই ভারতীয় তারকা। আর প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক লেনদেন যতটা না দৃঢ়, তার চেয়ে বেশি আগ্রাসী। ফলে আলো ঝলমলে বিনোদন পেতে সাধারণ মানুষও দেশীয় তারকাদের ভুলে গিয়ে ভারতীয় তারকাদের ভক্ত হিসেবে নিজেকে মেলে ধরছে। তাছাড়া ভারতের মতো এমন বিশাল একটি সাংস্কৃতিক বলয়ের কাছে আমরা নিতান্তই ক্ষুদ্র। আর এ কারণেই দিন দিন বাংলাদেশে ভারতীয় শিল্পীদের আনাগোনা বাড়ছে বলে মনে করছেন দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের বোদ্ধারা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত অর্ধশতাধিক ভারতীয় শিল্পী ও কলাকুশলী বাংলাদেশে যাতায়াত করেছেন। যার মধ্যে গত ৩০ জুন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের আমন্ত্রণে লাক্সের একটি ক্যাম্পেইনে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় পা রাখেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সেদিন সন্ধ্যা ৭টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে ‘লাক্স প্রেজেন্টস এ মেসমোরাইজিং ফ্রেগনেন্ট ইভনিং উইথ দীপিকা পাড়ুকোন’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেন এই অভিনেত্রী। আর এতে দীপিকা দর্শনের জন্যে আগ্রহী ১২ লাখের উপর ভক্ত মুঠোফোনে মিসকল প্রদানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন। সেখান থেকে নির্বাচিত ১ হাজার ভক্ত দীপিকার সাক্ষাৎ পায়। ৫ জুন ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন ওপার বাংলার কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। অনুষ্ঠানের আয়োজক বে এন্টারটেইনমেন্ট জানায়, ভারতীয় এই সংগীত শিল্পী সেদিন টানা তিন ঘণ্টা মঞ্চে গান পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মাতিয়ে রাখেন। বলে রাখা ভাল, ঢাকায় শ্রেয়ার এটাই প্রথম সফর নয়। ‘সেলিব্রেশন অব মিউজিক’ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নিতে গত ৯ এপ্রিল ঢাকায় আসেন পাকিস্তান ও বলিউড নায়ক-গায়ক ফাওয়াদ খান এবং ভারতীয় সংগীতশিল্পী কেকে। আয়োজক প্রতিষ্ঠান এন্টারেজ এন্টারটেইনমেন্ট জানায়, কণ্ঠশিল্পী রুনা লায়লার সংগীতজীবনের সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেশন অব মিউজিক’ কনসার্টে গাইতেই তারা ঢাকায় আসেন। ১০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কনসার্টটি অনুষ্ঠিত হয়। ‘ব্ল্যাক হর্স প্রেজেন্টস মিকা সিং নাইট’ শীর্ষক কনসার্টে অংশ নিতে ১৫ মে দুপুরে ঢাকায় আসেন ভারতীয় সংগীতশিল্পী মিকা সিং। এম বায়িং আয়োজিত এটিই বাংলাদেশে মিকার প্রথম কনসার্ট। শুধুই কি অনুষ্ঠানে অংশ নিতে ভারতীয় শিল্পীদের ঢাকায় আগমন?-এর উত্তর ‘না’। সম্প্রতি যৌথ প্রযোজনার পাশাপাশি সর্ম্পূণ বাংলাদেশি ছবিতে অভিনয়ের জন্য কলকাতার অনেক তারকাই ঢাকামুখী হয়েছেন। সেই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ঢাকায় আসেন ওপার বাংলার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং করতেই তার ঢাকায় আসা। সে যাত্রায় টানা ২০ দিন বাংলাদেশে অবস্থান করেন তিনি। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সম্রাট’ ছবিতে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। গত ৫ জুন ছবিটির শুটিং এ অংশ নিতে তিনি ঢাকায় আসেন। ৬ জুন থেকে টানা পাঁচ দিন শুটিং করে তিনি ঢাকা ত্যাগ করেন।
এদিকে আরো বেশ কিছু ভারতীয় তারকার ঢাকা সফর চূড়ান্ত বলে জানা গিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ১৩ জুন প্রথমবারের মতো ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম। মূলত ‘বুলেট’ (সম্ভাব্য নাম) শিরোনামের একটি যৌথ প্রযোজনার ছবির মহরত অনুষ্ঠানে অংশ নিতেই তার ঢাকা আগমন বলে জানা গিয়েছে। ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস সূত্র জানায়, এ যাত্রা একদিনের জন্য ঢাকা আসছেন কলকাতার এই নায়ক। মহরত অনুষ্ঠান শেষে সে দিনই ভারতে ফিরে যাবেন সোহম। সোহমের বিপরীতে এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন মীম। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জুলাই থেকে ভারতে ছবিটির শুটিং শুরু হবে। তবে ছবির কিছু অংশের শুটিং বাংলাদেশেও হবে। তখন পুনরায় বাংলাদেশে আসবেন সোহম। পুরো টালিগঞ্জ যখন ঢাকামুখী, তখন বলিউড তারকারাই বা বাদ যাবেন কেন? আর কারণেই বলিউডের নামিদামি তারকাদের ঢাকায় আনতে উঠেপরে লেগেছে বিভিন্ন ব্র্যান্ড,বহুজাতিক কোম্পানী আর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবকাহিকতা আগামী ১৬ জুন সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে অনুষ্ঠেয় ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে থাকছেন বলিউড পরিণীতি চোপড়া। এটাই তার প্রথম ঢাকা সফর। আয়োজক প্রতিষ্ঠান গ্রীণ অ্যাপল কমিউনিকেশনস সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দেশসেরা ডিজাইনারদের পোশাক নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ পোশাক পরে র্যা ম্পের মঞ্চে হাঁটবে মডেলরা। আর এতে শো স্টপার হিসেবে দেখা মিলবে পরিণীতি চোপড়ার। এদিকে ফ্যাশন শো’তে অংশ নিতে ১৬ জুন দুপুরে ঢাকায় পৌঁছাবে পরিণীতি চোপড়া। এসেই গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেবেন। রাতে অনুষ্ঠান শেষে হোটেলেই বিশ্রাম নেবেন। পরদিন সকালে আবার মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। পরিণীতি চোপড়ার ঢাকা ত্যাগ করার মাত্র দুই দিনের মাথায় আসছেন মুনমুন সেনের নাতনী রাইমা সেন। তিনি কলকাতার নিয়মিত মুখ হলেও, এবার বাংলাদেশের ছবিতে কাজ করতে চলেছেন। কারণ যৌথ প্রযোজনার একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে কথাবার্তা চূড়ান্ত করতেই তার ঢাকা সফর।

‘রকেট’ সন্ধ্যায় সোহম-মীম

11412360_10200406821930941_2613574483563620400_nবিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়ক সোহম ঢাকায় আসছেন, এমন খবর গেল কয়েকদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। তাই তাকে নিয়ে বাড়তি আগ্রহটাও চোখে পরার মতো ছিলো। সে যাই হোক বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে ‘আমার প্রেম তুমি’ নামে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পারছিলেন কলকাতার নায়ক সোহম। সম্প্রতি থাইল্যান্ডে ছবিটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে ‘রকেট’ নামে একটি যৌথ প্রযোজনার ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার এক ঝটিকা সফরে থাইল্যান্ড থেকে ঢাকায় আসেন সোহম।
সোমবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে বেশ খানিকটা পর রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হয় ‘রকেট’ ছবির মহরত অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সঙ্গে ছিলেন ‘রকেট’ ছবির নায়ক সোহম, নায়িকা বিদ্যা সিনহা মীম , পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুসহ আরো অনেকে।
সোহম-মিমঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘পাইরেসির কারণে প্রযোজকরা লাভবান হতে পারছে না, তাই সরকার পাইরেসি বন্ধের জন্যে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। তাছাড়া ইউটিউবে ছবির পাইরেসি বন্ধ করতে ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
এদিকে অনুষ্ঠানে কলকাতার জনপ্রিয় নায়ক সোহম বলেন, ‘আমার দাদুর বাড়ি ছিল ময়মনসিংহে। এ কারণে বাংলাদেশে আসার ইচ্ছা আমার বহুদিনের। তবে ছবির কাজে আসতে পেরে ভাল লাগছে।’
তিনি আরো বলেন, ‘সবাই বলছে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা ভাল নয়। আসলে আমাদের কলকাতার অবস্থা যে খুব ভালো, তা নয়। তবে ভাল কাজ দিয়ে নিজেদের অবস্থার পরিবর্তন করা সম্ভব। আর এটা কারো একার পক্ষে সম্ভব নয়।’
অন্যদিকে মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বলেন, ‘ব্যক্তিগতভাবে সোহমের অনেক বড় ফ্যান আমি। একারণে ছবিটি নিয়ে আগ্রহও বেশি আমার। তাছাড়া ছবির পরিচালক রাজা চান্দের সঙ্গে বিজ্ঞাপনের কাজ করেছি। আশা করছি, সবাই মিলে ভাল একটা ছবি উপহার দিতে পারব।’
উল্লেখ্য, দুই বাংলার ছবি ‘রকেট’ যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং ভারতের রাজা চান্দ। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

মাস্টার রিয়াজ এবার ডাক্তার

Riaz-L20150616153658বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর আগে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা ও আবুল হায়াতের পরিচালনায় বিটিভিতে প্রচার হয়েছিলো জনপ্রিয় ধারবাহিক ‘জোছনার ফুল’। শিক্ষা ও সচেতনতামূলক নাটকটিতে চিত্রনায়ক রিয়াজ স্কুল মাস্টারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন।

এই নাটকে কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমার নিজের ব্যক্তিগত ভালো লাগা কাজ করেছে এই নাটকে অভিনয় করতে গিয়ে। জন সচেতনতামূলক যে কোনো কাজেই আমার আগ্রহ অনেক। এর আগে জোছনার ফুল নাটকে স্কুল মাস্টারের চরিত্রে কাজ করে প্রশংসা পেয়েছিলাম। আশা করছি এবার ডাক্তার চরিত্রেও দর্শকদের ভালোবাসা পাবো।’
দীর্ঘদিন পর ০আবারো তিনি সচেতনতামূলক একটি থারাবাহিকে কাজ করলেন। এটিএন বাংলার জন্য নির্মিত বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এই ধারাবাহিক নাটকের নাম ‘উজান গাঙের নাইয়া-২’। মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি হয়েছে ধারাবাহিকটি। এখানে রিয়াজকে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে। যিনি ডাক্তার নাঈম হিসেবেই পরিচিত হবেন দর্শকদের সাথে। আগামী আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিস সিনহার চিত্রনাট্য এবং বাশার জর্জিসের পরিচালনায় উজান গাঙের নাইয়ার দ্বিতীয় মৌসুমে রিয়াজের পাশাপাশি আরো অভিনয় করেছেন স্পর্শিয়া, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিলি, চম্পা, তারিক আনাম খান, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, আফরোজা বানু, রিকিতা নন্দিনী শিমু, পুতুল, ফজলুল হকসহ অনেকে।
এদিকে নাটকটির সম্প্রচার শুরু হওয়া উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এর প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকায় কোয়েল মল্লিক

KOYEL-LLL20150616165830বিনোদন ডেস্ক: বাংলাদেশের শোবিজে ক্রমেই বাড়ছে ভারতীয় শিল্পীদের আনাগোনা। বলিউড থেকে শুরু করে কলকাতার শিল্পীরা নানা কারণে হর হামেশাই ঘুরে যাচ্ছেন ঢাকা। বিশেষ করে ঢাকাই ছবির ইন্ড্রাষ্ট্রিতে এখন নিয়মিতই কাজ করতে আসছেন ওপার বাংলার নায়ক নায়িকারা।

পাশাপাশি জানা গেছে, ছবিটিতে শাকিব খানের বাবার চরিত্রের জন্য কোয়েলের বাবা কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককে ভাবা হচ্ছে। আর ছবির ৬টি গানের ৪টি করানো হবে ওপারের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলীকে দিয়ে। সেগুলোতে বাংলাদেশের তারকা কণ্ঠশিল্পীদের পাশাপাশি গাইবেন ভারতের অনুপম, শ্রেয়া ঘোষাল।
সেই ধারাবাহিকতায় প্রসেনজিৎ, ঋতুপর্ণা, পরমব্রত, ইন্দ্রনীলদের হাত ধরে এবার ঢাকাই ছবিতে কাজ করতে যাচ্ছেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। নাম প্রকাশ না করার শর্তে নতুন একটি আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি জানিয়েছেন। তারা বলেন, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। সেটি পড়ে দেখার জন্য কোয়েলের কাছে পাঠিয়েও দেয়া হয়েছে। এবার গল্প ও নিজের চরিত্র পছন্দ হলেই নিজের কাজ করার মতামত জানাবেন তিনি। রাজি হলে রোজার মধ্যেই ঢাকায় পা রাখবেন এই নায়িকা।
প্রতিষ্ঠানটির সিইও জানান, দর্শকদের চমক দিতে ছবিটিতে কোয়েলের বিপরীতে শাকিব ও রিয়াজকে ভাবা হচ্ছে। একটি ত্রিভূজ প্রেম নির্ভর রোমান্টিক-অ্যাকশান ছবি হবে এটি। তবে এ বিষয়ে দুই নায়কের সাথে কোনো আলাপ হয়নি। ওপার থেকে কোয়েলের মতামত জেনে তবেই তাদের সাথে যোগাযোগ করা হবে।
সম্প্রতি একটি ছবি মুক্তি দেয়া এই প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, কোয়েল মল্লিক রাজি হলে এই ছবিটি হবে চলতি বছরের ঢাকাই চলচ্চিত্রের সেরা ব্যয়বহুল ও আলোচিত ছবি।
প্রসঙ্গত, এরইমধ্যে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, পরমব্রত, ইন্দ্রনীল, পাওলি দাম অঙ্কুশ ও শুভশ্রী এ দেশী নায়কা নায়িকাদের সাথে কাজ করেছেন। শুভশ্রীতো একটি বিজ্ঞাপনেও মডেল হলেন চিত্র নায়ক ইমনের সাথে।
দেব ঢাকা ঘুরে গেলেন নিজের ছবির শুটিংয়ের জন্য। সোহম আসলেন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে। অবশ্য তার আগেই তিনি যৌথ প্রযোজনার একটি ছবিতে ব্যাংককে শুটিং করেছেন বাংলাদেশের নায়িকা মিষ্টি জান্নাতের সাথে। এবার যোগ হতে যাচ্ছে টালিগঞ্জে এ প্রজন্মের সবচাইতে জনপ্রিয় নায়িকা কোয়েলের নাম।

ইউটিউবে রেকর্ড গড়লেন মাহি

বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘অগ্নি-২’ ছবিতে ‘ম্যাজিক মামনি’ শিরোনামে একটি আইটেম গানে পারফর্ম  করেছেন। গত ৪ জুন ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এরই মধ্যে রেকর্ড সংখ্যক দর্শক গানটি দেখে ফেলেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ৮৬ হাজার দর্শক গানটি দেখেছেন।
‘অগ্নি ২’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। আসছে রোজার ঈদে বাংলাদেশ ও ভারতে একযোগে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে বাংলাদেশের মাহি ও কলকাতার ওম প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন।
‘ম্যাজিক মামনি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি। সংগীতায়োজন করেছেন স্যাভি। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাকশন জেসমিন’ ছবির ‘পান জর্দা’ গানটি মাত্র পাঁচ দিনে এক লাখ ইউটিউব ভিউ অতিক্রম করে রেকর্ড করেছিল। কিন্তু সেই রেকর্ড মাত্র একদিনে ভেঙ্গে দেয় মাহি’র ‘ম্যাজিক মামনি’। এদিকে ‘পান জর্দা’ গানটি এখন পর্যন্ত তিন মাসের হিসেবে দেখা হয়েছে সাড়ে আট লক্ষাধিক বার।
গানটি এখানে ক্লিক করুন।

চার বছর পর গানচিল

Event-Pic-1বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছরের বিরতির পর ‘আসিফের কথায় মুনের গান’ এর মধ্য দিয়ে পুনরায় যাত্রা শুরু করলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল । একসময় সঙ্গীতশিল্পী নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল এবং রেজাউর রহমান উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত ছিলেন। অবশেষে গানচিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফ্যাশন ডিজাইনার আফসানা আসিফের উদ্যোগে আবারও পথচলা শুরু করল।
‘আসিফের কথায় মুনের গান’ মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী, কর্পোরেট অতিথি, মিউজিকের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং মিডিয়া থেকে অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন। মোড়ক উন্মুচোনের পর আকর্ষণীয় সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে গানচিলকে নতুন করে দর্শকদের মাঝে তুলে ধরা হয় যা মূলত সঙ্গীতপ্রেমী এবং সঙ্গীত সাধকদের জন্য সাজানো হয়েছিলো। এ প্রজন্মের অন্যতম প্রতিভাবান গায়ক মুন গানগুলো গেয়েছেন। অপ্রকাশিত এই গানগুলো লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। মুনের বৈচিত্রময় গায়কী ও আসিফ ইকবালের প্রাণবন্ত কথা ও আবৃত্তির সঙ্গে অর্ন্তদৃষ্টি, দার্শনিকতা ও রোমান্টিকতায় মেশানো গানগুলো মিলনায়তন ভর্তি শ্রোতাদের আবিষ্ট করে রেখেছিল।
নতুন পথচলায় থাকছে গানচিল মিউজিক ক্লাব, গানচিল ডিজিটাল, গানচিল ডিস্ট্রিবিউশন এবং গানচিল কনটেন্ট। গানচিলের ডিজিটাল সংস্করণ নিয়েও এর বেশকিছু পরিকল্পনা আছে। বিশ্বব্যাপী অনলাইন রেডিওর মাধ্যমে সঙ্গীত ছড়িয়ে দেয়ার চিন্তা ভাবনা চলছে। এছাড়াও বিশ্বব্যাপী ডিজিটাল গান প্রচারের লক্ষ্যে এটি দেশীয় টেলিকম অপারেটরসমূহ এবং জেরোনাএন্টারটেইনমেন্টের সঙ্গে র্পাটনারশীপ করেছে।

নাম থেকে ‘জাফর’ ছেঁটে ফেলছেন ‘শাকিলা’

বিনোদন ডেস্ক:: ‘শাকিলা জাফর’ নামটি সঙ্গীত জগতে শুধু একটি নাম নয়, বরং মিউজিক ইন্ডাষ্ট্রির জনপ্রিয় একটি ব্র্যান্ড। তবে বরেণ্য এই কণ্ঠশিল্পী সরাসরিই জানালেন তার নামের সাথে আর ‘জাফর’ শব্দটি রাখতে চান না তিনি।
স্বামী’র নামের অংশ বিশেষ জুড়িয়েই খ্যাতির শিখরে তিনি। অগণিত শ্রোতা-দর্শকদের কাছে তার এই এক নামেই পরিচিতি। এমনকি দীর্ঘ একাকি জীবনে সন্তানকে সঙ্গে নিয়ে নিজের মিউজিক এবং সন্তানকে লালন-পালনের কাজটিও যখন করেছেন তখনও বলেননি কোথাও যে তিনি শুধুই ‘শাকিলা’ নামেই থাকতে চান।
তবে হঠাৎ কি কারণে এমন সিদ্ধান্ত? ‘সেটি একেবারেই ব্যক্তিগত।’ কোনোভাবেই কারণটি জানালেন না তিনি। বললেন, যেকোনো খবর, এমনকি আমার ছবির ক্যাপশনেও যেন ‘শাকিলা’ না লেখা হয়। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাকিলা। হঠাৎ করেই নামের সাথে ‘জাফর’ না দেখতে পেলে ছবি দেখেও অনেকের খটকা লাগতে পারে। তবে পারিবারিক সিদ্ধান্তেই তিনি ‘জাফর’ পরিচয়টি বহন করতে চাচ্ছেন না।
এ নিয়ে অফিসিয়ালি সবাইকে জানাতে চান তিনি!
এ প্রসঙ্গে শাকিলা বলেন, ‘যে মানুষটির সাথে আমি নেই তার পরিচয় বহন করতে আর চাই না। প্রতিটি টেলিভিশন অনুষ্ঠানে আমি এখন শুধু শাকিলা নামেই প্রচার করতে বলি। গণমাধ্যমের আরও সবাইকে জানাতে চাই যে, আমার নামের সাথে যেন জাফর ছাপা না হয়।’
এদিকে দেশের অগণিত প্রিন্ট মিডিয়াসহ ৩০টিরও ওপরে চ্যানেলকে তিনি মুখে মুখেই এভাবে বলবেন কি-না? বা এটা নিছক অভিমান থেকেই সিদ্ধান্ত কি-না? সে প্রশ্নও এড়িয়ে গেলেন। শুধু বললেন, ‘এটা একান্তই ব্যক্তিগত। আমি অনেক ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নেবার পরই মিডিয়াকে জানাচ্ছি এবং চূড়ান্ত সিদ্ধান্তটি আমার শ্রোতা-ভক্তদের জানাতে চাই। আমি শুধু শাকিলা নামেই নিজের পরিচিতি রাখতে চাই।’

‘দিলওয়ালে’র সেটে শাহরুখ-কাজল

বছরের শুরুতেই সুখবরটি সবার জানা হয়ে গিয়েছিলো। মার্চে রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ ছবিতে আবারো জুটি বেঁধে ফিরছেন বলিউডের সবচেয়ে রোমান্টিক জুটি শাহরুখ-কাজল। কিন্তু সিডিউল সমস্যার কারণে বারবার পিছিয়ে যাচ্ছিলো ছবির শুটিং। অবশেষে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ‘দিলওয়ালে’র সেটে হাজির হয়েছেন শাহরুখ-কাজল।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার রাতে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবির টিম বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছেছে। আগামী ১৫ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে এখানে। আর শাহরুখ ভক্তদের জন্য নতুন খবর হলো এই ছবির শুটিংয়ের জন্য ভিন্নধর্মী গেটআপ নিয়েছেন বলিউডের এই খান সাহেব।
শাহরুখ কাজল দিলওয়ালেএদিকে ভারত ত্যাগের আগমুহুর্তে শাহরুখ তার টুইটারে লিখেন, রোহিতের টিমের হাসিমুখ দেখার জন্য অপেক্ষার তর সইছে না। এ বছর অপেক্ষার পর এবার মজা শুরু হতে যাচ্ছে।
‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ-কাজল ছাড়া আরো অভিনয় করছেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, বরুণ শর্মা, সঞ্জয় মিশ্র ও জনি লিভার।