শোক সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শোক সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

Suicide
টাঙ্গাইল: ঘাটাইল উপজেলায় শিশুপুত্রকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। পুলিশ বাবা ছেলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকাত্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের কাত্রা গ্রামের আব্দুল গফুরের ছেলে রনজু মিয়া (২৫) ও তার শিশুপুত্র শাহিন (২)। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে রনজু মিয়া তার স্ত্রী শামীমা ও ছেলে শাহিনকে নিয়ে বাড়ির পাশের আনিছুর রহমানের রাইচ মিলে ধান ভাঙাতে যায়। ধান ভাঙাতে দেরি হওয়ায় রনজু তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। এসে ছেলেকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে বালিশ ও পিঁড়ি দিয়ে ঢেকে রাখে। এরপর নিজে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুপুর দুটার দিকে রনজুর স্ত্রী শামীমা ধান ভাঙিয়ে বাড়ি ফিরে ছেলে শাহীনের লাশ বালিশচাপা অবস্থায় ও স্বামীর লাশ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। রনজুর মা রানী বেগম জানান, ৫/৬ মাস ধরে রনজু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। মা -চাচাসহ পরিবারের লোকজনের ধারণা মানসিক ভারসাম্য হারিয়ে এ রকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, বাবা ছেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখা হবে।

ভারতে বরযাত্রীবাহী বাস বিদ্যুৎস্পৃষ্ট, নিহত ২৫

টাইমস ডেস্ক: ভারতের রাজস্থানে বরযাত্রীবাহী একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন ২৫ জন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে টংক জেলার পাচিভার এলাকায় এ ঘটনা ঘটে। ওই বাসের অধিকাংশ আরোহী ছিলেন পাচিভার গ্রামের। তারা বাসে করে দল বেঁধে এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। খবর এনডিটিভি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাস বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আরোহীরাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ কারণে কারও পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হয়নি। তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান।
পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। হতাহতদের রাজ্যের পক্ষ দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের উপর দিয়ে যাওয়া ১১কেভি বৈদ্যুতিক তারটি সরিয়ে ফেলার জন্য তারা কর্তৃপক্ষের কাছে অনেকবার অনুরোধ করেছেন। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।
আহত বেশ কয়েকজনকে মালপুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের জয়পুরের এমএসএম হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

নীলফামারীতে পিকআপ ভ্যান উল্টে নিহত ২

নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলায় সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির দুই কর্মচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পল্লীবিদ্যুৎ সমিতির গাড়ি চালক মুকুল হোসেন ও মিটার রিডার জাহিদ হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্লীবিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট অফিসার এনামুল হক তরফতার বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক কাজ শেষে সৈয়দপুর থেকে নীলফামারী অফিস ফেরার পথে সমিতির পিকআপ ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয় তারা নিহত হন। নীলফামারী সদর থানার উপপরিদর্শক(এসআই) প্রদীপ ব্যানার্জি বাংলানিউজকে জানান, দু’জন নিহত ছাড়াও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরান ঢাকায় স্বর্ণ ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাজধানীর শাখারি বাজার এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ নিয়ে পালানোর সময় আসিফ (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এই ঘটনায় ব্যবসায়ী গোরাঙ্গ ঘোস (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার(জুন ১১’২০১৫) রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম বাংলানউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোরাঙ্গ ঘোস দোকান বন্ধ করে একটি ব্যাগ নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন।  এসময় কয়েকজন যুবক এসে তাকে গুলি করে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় টহলরত পুলিশ এক যুবককে অস্ত্রসহ আটক করে।