Published At:রবিবার, ১৪ জুন, ২০১৫

নকলায় ৬০পিস ইয়াবা ও ৫শ ২৫গ্রাম গাজাঁসহ ২ব্যক্তি গ্রেফতার

শেরপুরের নকলা উপজেলায় নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দারের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, তোফায়েল, রাজিউন, হাফিজ ও এএসআই এমদাদুল হক উপজেলার বিভিন্ন এলাকায় ১২ জুন শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা ও ৫শ ২৫গ্রাম গাজাঁসহ ২ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃ ব্যক্তিরা হলেন গাজাঁসহ সালুয়া গ্রামের হামেদ আলীর পুত্র মন্তাজ মেম্বার (৫৬) ও ইয়াবাসহ সাইলামপুর এলাকার মৃত- আঃ আজিজের পুত্র রিপন (২০)। এদের বিরোদ্ধে নকলা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন